রোজদিন ডেস্ক : বিভিন্ন প্রকল্পে রাজ্যের আর্থিক বকেয়া নিয়ে সংসদে ফের সরব হল তৃণমূল কংগ্রেস। শুধু ১০০ দিনের কাজ বাবদ রাজ্যের প্রাপ্য ৪৩ হাজার কোটি টাকা৷ আবাস যোজনা, সর্বশিক্ষা মিশন, জল জীবন মিশন ও মনরেগা — সব মিলিয়ে কেন্দ্রের কাছে বাংলার প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকা। মিথ্যাচার ও রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এই বকেয়া আটকে রেখেছে মোদি সরকার৷ বুধবার এর বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েন তৃণমূল সাংসদরা৷ এদিন অধিবেশন শুরুর আগে গান্ধিমূর্তির সামনে জড়ো হয়ে তাঁরা মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান৷। উপস্থিত ছিলেন ডেরেক ও’ব্রায়েন, ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, মিতালি বাগ, কীর্তি আজাদ, জুন মালিয়া, বাপি হালদার-সহ অন্যরা৷ উঠে স্লোগান। ‘বাংলার হকের টাকা আটকানো কার স্বার্থে, নরেন্দ্র মোদি জবাব দাও’৷ ‘বাংলার টাকা দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে।’ এর পরে তাঁরা সংসদ-চত্বরে মিছিলও করেন৷ আগামী দিনে বাংলার বকেয়া নিয়ে সংসদের ভিতরে ও বাইরে ফের সরর হবেন বলেও জানান তৃণমূল সাংসদরা। রাজ্যসভায় পয়েন্ট অফ অর্ডার তুলে ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন। ডেরেক বলেন, বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। রাজভবনের নাম পরিবর্তন করা হচ্ছে। কিন্তু বাংলার বকেয়া টাকা দেওয়া হচ্ছে না৷ বাংলাকে টাকা দিতে চায় না কেন্দ্র৷ দোলা সেন বলেন, সবার উপরে মানুষ সত্য। মানুষই সত্যি কথা বলে৷ মা-মাটি-মানুষের হকের টাকা আটকে রাখার প্রতিবাদে বাংলার মানুষ বিজেপিকে উচিত শিক্ষা দেবে৷

Be the first to comment