রোজদিন ডেস্ক : এসআইআর নিয়ে আজ দ্বিতীয় দিনেও তুমুল বিক্ষোভে উত্তাল হল সংসদ। জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রশ্ন তোলেন, এসআইআরে মানুষ মারা যাচ্ছেন, তাঁরা এই নিয়ে অবিলম্বে আলোচনার দাবি করেন। এই দাবিতে আজ সংসদের উভয় কক্ষই বিরোধী সাংসদদের বিক্ষোভে উত্তাল হয়। তাঁদের অভিযোগ, এসআইআর-এ গুরুতর অনিয়ম ও পদ্ধতিগত ত্রুটি আছে, এই নিয়ে জরুরি আলোচনা প্রয়োজন। এই দাবিতে সংসদে তাঁরা প্ল্যাকার্ড তুলে ধরেন, মুর্হুমুহু সরকার বিরোধী ধ্বনি দেন,অনেকে ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখান,”ভোট চোর, গদি ছোড়” ধ্বনিও দেন।

অধ্যক্ষ ওম বিড়লা বারবার তাঁদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। পরন্তু এসআইআর বিষয়ে সরকার তাঁদের মুখ বন্ধ করতে চাইছে বলে তুমুল হট্টগোল বাধান। অপরিকল্পিত ভাবে নির্বাচন কমিশন এই কাজ করছে বলে তোপ দাগেন। এই ধরনের কাজে যে দক্ষতা, পরিকল্পনা, লোকবল ইত্যাদি প্রয়োজন, তা কিছুই নেই, উপযুক্ত তদারকির অভাব ইত্যাদি অভিযোগ করেন তাঁরা। এইটি গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়, সরকার, নির্বাচন কমিশন যা দেখছে না।
সরকার পক্ষ বিরোধীদের এই প্রতিবাদ, বিক্ষোভ কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন।
তুমুল বিক্ষোভে উত্তাল সংসদ মূলতুবি করে দেন অধ্যক্ষ।
অধিবেশন মূলতুবির পর ফের শুরু হলে সরকার আবগারি সংশোধনী বিল ২০২৫ পেশ করে। এবারেও সভার কাজ বিরোধীদের বিক্ষোভে ব্যাহত হয়। তাঁদের বক্তব্য, ভারতীয় গণতন্ত্রে ভোটার তালিকা শিরদাঁড়ার মত। এতে যে কোন রকম অনিয়ম নাগরিকদের অধিকার হরণ করতে পারে। তাঁরা এসআইআর নিয়ে আলোচনা দাবি করছেন, গোলমাল নয়, কিন্তু সরকার এতে নারাজ।
শাসক বিজেপি বিরোধীদের এই দাবিকে সংসদ অচল করার মতলব বলে ধিক্কার জানিয়েছে।
তুমুল বিক্ষোভে অধ্যক্ষ ফের সভার কাজ মূলতুবি করে দিয়েছেন।

Be the first to comment