নেতাজি ইনডোরে আজ ছোট ব্যবসায়ীদের সমস্যার কথা সরাসরি শুনবেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী এবং ব্যবসায়ীদের সুবিধা ও সমস্যা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য সরকার। বুধবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক ব্যবসায়ী সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি ব্যবসায়ী ও ক্ষুদ্র-মাঝারি শিল্পোদ্যোগীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের উন্নয়নে রাজ্য সরকার আরও কী কী পদক্ষেপ নিতে পারে, সে বিষয়েও মতামত শুনবেন। সম্মেলনের আয়োজন করছে কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন্স। আয়োজকদের দাবি, রাজ্যের ২৩টি জেলা থেকে ১২ হাজারের বেশি ব্যবসায়ী এই সম্মেলনে যোগ দেবেন। রাজ্যে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী এত বড় ব্যবসায়ী সম্মেলনে অংশ নিতে চলেছেন বলেই দাবি আয়োজকদের।সম্মেলনে ব্যবসায়ী সমাজের ঐক্য, তাঁদের আর্থিক অবদান এবং রাজ্যের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার ভূমিকা তুলে ধরা হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে প্রায় ৬০ থেকে ৬৫ লক্ষ ব্যবসায়ী রয়েছেন, যাঁদের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে এক কোটিরও বেশি মানুষ জীবিকা নির্বাহ করে। মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকেই ব্যবসায়ীদের বিভিন্ন দাবি, প্রশাসনিক জটিলতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*