STATE ASSEMBLY: রাজ্য বিধানসভার শৌচাগার থেকে মিলল ক্যান্টিনকর্মীর নিথর দেহ, কীভাবে মৃত্যু, তদন্তে হেয়ার স্ট্রিট থানা

Spread the love

প্রতিবেদন: সোমবার সাত সকালে চাঞ্চল্য রাজ্য বিধানসভা চত্বরে। বিধানসভার শৌচাগার থেকে উদ্ধার হল এক ব্যক্তির নিথর দেহ। নাম উমেশচন্দ্র দাস। বয়স পঞ্চাশের ওপর। তিনি বিধানসভার ক্যান্টিনের কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। কখন, কীভাবে মৃত্যু জানতে শুরু হয়েছে তদন্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বিধানসভার শৌচাগারে এক বয়স্ক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন বিধানসভার কয়েকজন কর্মী। তিনি ক্যান্টিন কর্মী উমেশচন্দ্র দাস। সঙ্গে সঙ্গে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। অবচেতন উমেশকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। ঠিক কী কারণে ও কখন ওই ব্যক্তির মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ। মৃত্যুর কারণ খতিয়ে দেখছেন তারা। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট এলেই বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ। ক্যান্টিনের বাকি কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*