Manipur ফের অশান্ত, কুকি জনজাতির পাঁচ জন নিহত

Spread the love

রোজদিন ডেস্ক : 
অশান্ত মণিপুরে কুকি গোষ্ঠীর পাঁচ জন নিহত হওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। রবিবার কংপোকপী জেলায় দুই কুকি তরুণের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। গত তিনদিন তাঁরা নিখোঁজ ছিলেন।
ননে জেলাতে ও তিনজন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।
নিখোঁজ থাকা দুই তরুণের দেহ উদ্ধারের খবর ছড়াতে জেলার এসপি-র দফতরের সামনে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন কুকি রা। অভিযোগ, নাগা গোষ্ঠীই খুন করেছে।
বিক্ষোভ কারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি, কাঁদানে গ্যাস ছোঁড়ে বলে জানা যায়।
চলতি বছর থেকে ফের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়েছে মণিপুর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*