দশে দশ

Spread the love
  1. আজ কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। বিভিন্ন শহরে ঘুরে ঘুরে ‘লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ মিছিল করছেন বিজেপির শীর্ষনেতারা। সোমবার সেই মিছিলে যোগ দিতেই কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
  2. আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই শুনানি শেষ করে সকলে সিএএ সার্টিফিকেট পাবেন বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি, CAA নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বুঝিয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
  3.  শুভেন্দু বলেন, “সিএএ-র আওতায় যাঁরা ধর্ম বাঁচার জন্য ভারতবর্ষের চরণে আশ্রয় নিয়েছেন,তাঁরা সবাই সিএএ নাগরিকত্ব পেয়ে গিয়েছিল। একজন বিরোধিতা করেছিলেন। আজ আপনাদের সঙ্গে অন্যায় করেছিল বলে ঠাকুর তাকে গণতান্ত্রিক ভাবে সরিয়ে দিয়েছে। আমার কাছে ২ বার পরাজিত হয়েছে।”
  4. মহাকরণের পিছনের বহুতলে আগুন। নিরাপত্তাকর্মীরাই প্রথম ধোঁয়া বেরোতে দেখেন। একটি সংস্থার অফিসে ভয়াবহ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। সূত্রের খবর, রবিবার মাঝরাতেই আগুন লাগে ওই বহুতলে।
  5. কালীপুজোর আগে একাধিক বিধিনিষেধ ঘোষণা করল তারাপীঠ মন্দির কমিটি। বিগ্রহকে সরাসরি স্পর্শ করা, মালা পরানো, মন্দিরের ভিতরে নারকেল ফাটানো, আলতা ঢালা ও মদ নিবেদনের মতো একাধিক প্রচলিত আচারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
  6. পাশাপাশি, মোবাইল ফোন নিয়ে মন্দিরে ঢোকা এবং গর্ভগৃহের ভিতরে বিগ্রহের সঙ্গে ছবি তোলার ক্ষেত্রেও কড়াকড়ি করেছে নবগঠিত মন্দির কমিটি।
  7. ছটপুজোয় শহরের প্রতিটি ঘাটে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বাড়তি গুরুত্ব দিচ্ছে প্রশাসন। ঘাটগুলিতে এ বার তিন স্তরের নিরাপত্তা বলয় থাকছে। পর্যাপ্ত সংখ্যায় সিসিটিভি ক্যামেরা ও ব্যারিকেড বসানো হবে। ঘাট পরিচ্ছন্ন রাখতে মোতায়েন থাকবে বিশেষ দল।
  8. বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’। ক্রমশ শক্তি বাড়িয়ে ধীরে ধীরে তা এগোচ্ছে উপকূলের দিকে। মঙ্গলবার ভোরের দিকে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলের কাছে পৌঁছনোর কথা ঘূর্ণিঝড়ের। যার জেরে অন্ধ্রপ্রদেশের উপকূলে ফের ঝড়ের তাণ্ডবের আশঙ্কা রয়েছে।
  9. আমেরিকার দক্ষিণ ফ্লোরিডার এক ঘনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়ল একটি বিলাসবহুল বেসরকারি বিমান। রবিবার দুপুরের এই ঘটনায় বিমানে থাকা ৯ জনেরই মৃত্যু হয়েছে।
  10. ন্যূনতম মজুরি সহ একাধিক দাবিতে ঢাকা, মিরপুর, সাভার সহ একাধিক জায়গায় বিক্ষোভ দেখায় শ্রমিকরা। একাধিক কারখানায় ভাঙচুরও করা হয়। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে এই ঘটনায় আওয়ামী লিগের ষড়যন্ত্রের আঁচ পাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*