Rahul Gandhi : দিল্লির কনট প্লেসে বিজেপি জোর করে দোকান বন্ধ করেছে

Spread the love

রোজদিন ডেস্ক : 
দেওয়ালির আগে শেষ রবিবারে দিল্লিতে ইন্ডিয়া জোটের সমাবেশ নিয়ে উদ্বেগ ও ক্ষোভ ব্যক্ত করেছিলেন ব্যবসায়ী মহল। উৎসবের মরসুমে এই সমাবেশের ফলে ব্যবসায়ীদের বিপুল লোকসানের আশঙ্কা জানিয়ে সমাবেশ পিছিয়ে দেওয়ার আর্জি জানান রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীকেও।
রবিবার রাহুল গান্ধী সমাজ মাধ্যমে অভিযোগ করেন, বিজেপিই কনট প্লেসে জোর করে দোকান বন্ধ করছে। শনিবারই এক ভিডিও বার্তায় তিনি সমাবেশে আসা মানুষ জনকে কেনাকাটা করার আর্জিও জানিয়েছিলেন।
রবিবার সমাবেশে যাওয়ার পথে বিজেপির বিরুদ্ধে দোকান বন্ধ করার অভিযোগ তুলে রাহুল গান্ধী বলেন, কারা, কিভাবে ব্যবসায়ীদের ক্ষতি করছে, এটা সবার ই জানা উচিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*