RSS এর তিন দিনের কার্যকর্তা মন্ডল বৈঠক সোমবার থেকে ভোপালে শুরু হচ্ছে

Spread the love

রোজদিন ডেস্ক: সোমবার ২ নভেম্বর আর এস এসের গুরুত্বপূর্ণ অখিল ভারতীয় কার্যকর্তা মন্ডল বৈঠক মধ্যপ্রদেশের ভোপালে শুরু হচ্ছে। তিন দিনের এই বৈঠকে সঙঘ প্রধান মোহন ভাগবত, দত্তাত্রেয় হোসাবলে সহ ১১ টি ক্ষেত্র ও ৪৬ টি প্রান্তের বরিষ্ঠ কর্মকর্তা রা উপস্থিত থাকবেন৷
সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের চলতি বছর আমেরিকা, কানাডা ও যুক্তরাজ্য সফর সহ বিভিন্ন বিষয়ে এই বৈঠকে আলোচনা হবে। আগামী বছর ও তিনি বিদেশ যেতে পারেন বলে সূত্রের খবর।। সংগঠনের কাজ ও আদর্শ কে বিদেশের মাটিতে ছড়িয়ে দেওয়া এর লক্ষ্য।
আর এস এসের শতবর্ষ উপলক্ষে কি কি কাজ হয়েছে, আগামী দিনে কি হবে, এই সব নিয়েও বৈঠকে আলোচনা হবে।
দেশে এই সংগঠনের কার্যকলাপ উর্ধ্বমুখী। শতবর্ষ উপলক্ষে ৬৫হাজার ৬৬০ টি হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল স্তরে নিজেদের কার্যকলাপকে আরও সুদৃঢ়, সঙ্ঘ বদ্ধ করার ওপর আর এস এস বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*