Ramlila র বার্তা দেশের সর্বত্র নিয়ে যাবেন বামপন্থীরা

Spread the love

রোজদিন ডেস্ক: ভোট চুরি, ভোটাধিকার চুরি করে আর দেশ চালানো যাবে না, রবিবার দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে বিরোধী জোটের এই বার্তা এবার দেশের কোণে কোণে ছড়িয়ে দিতে চান বামপন্থীরা। রবিবার এম এ বেবি, দীপঙ্কর ভট্টাচার্য, বিজু কৃষ্ণান, নেহা বোরা প্রমুখ বামপন্থী নেতা উদ্বেগের সঙ্গে বলেন, দেশে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে।
এম এ বেবি বলেন, দেশের সংবিধান বদলে মনুবাদী সংবিধান করার চেষ্টা চলছে, ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষার জন্য দ্বিতীয় বার স্বাধীন তার লড়াই এর সামনে দেশ।এই লড়াই এ বামপন্থীরা ধারাবাহিক ভূমিকা নেবে।
আর এস এসের হাত থেকে দেশকে রক্ষার লড়াই এ তাঁরা সবাই একসঙ্গে আছেন। তাঁরা ভোট চুরি তে দায়ী জ্ঞানেশ কুমারের বিচার ও শাস্তির দাবি ও করেন।
কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধীর বক্তব্যেও আর এস এস নিয়ে গভীর উদ্বেগের কথা শোনা যায়।
দেশে বেকারি তীব্র তর হচ্ছে, বাড়ছে কৃষক দের আত্মহত্যা, মহিলা, যুব, ছাত্র সবাই বেহাল, তথ্যগত অসঙ্গতি র নামে কেড়ে নেওয়া হচ্ছে কোটি কোটি মানুষের ভোটাধিকার, এই সবের বিরুদ্ধে তাঁদের লড়াই জারি থাকবে বলে জানান তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*