Kolkata Film Festival এর নয়া লোগো প্রকাশিত, আসছেন বলিউড সহ বিদেশি তারকারা ও!

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে পালাবদলের পর কলকাতা আন্তর্জাতিক ফিল্মোৎসবের সময় পাল্টেছে। এবার পালটে গেল এর সাবেক লোগো ও। রবিবার বিশিষ্ট চিত্র পরিচালক সন্দীপ রায়ের তৈরি এই নতুন লোগো আত্মপ্রকাশ করলো। এর উন্মোচন করেন প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী। কমলা, কালোয় আঁকা এই দৃষ্টি নন্দন লোগো ও এবারের ফিল্ম উৎসবের অন্যতম আকর্ষণ। আগামী ১৬ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর অবধি এই উৎসবে এবারের থিম দেশ হচ্ছে আয়ারল্যান্ড।। প্রতিবারের মত আসবে বিদেশি ছবি। আসবেন বলিউড সহ বিদেশি তারকা, পরিচালকরা ও।
রবিবার মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চ্যাটার্জি, জিৎ,পাপিয়া অধিকারী, হিরণ চ্যাটার্জি প্রমুখ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন।
আগামী ১৬ ডিসেম্বর ভিক্টোরিয়া স্মৃতি সৌধে এই জনপ্রিয় উৎসবের উদ্বোধন হবে। অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, কঙ্গনা রানাউত, প্রভাস, অনুপম খের, রজনী কান্ত সহ বহু বিশিষ্ট অভিনেতা, পরিচালকদের এই অনুষ্ঠানে আসার কথা আছে।
সাধারণ ভাবে প্রতি বছর নভেম্বর মাসে এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। নতুন সরকারের আমলে তা ডিসেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*