Minister as Actor! বাজপেয়ীজির ভূমিকায় সফল কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার!

Spread the love

রোজদিন ডেস্ক: তিনি কেন্দ্রীয় মন্ত্রী, অধ্যাপক, কলকাতা পুরসভার আসন্ন নির্বাচনের প্রার্থী বাছাই ইত্যাদির গুরুদায়িত্ব ও তাঁর ওপর।
রবিবার কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে দেখা গেল অন্য রূপে। রবীন্দ্র সদনে ” কেশরী হত্যা” নাটকে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করে দর্শক দের তাক লাগিয়ে দিলেন তিনি। কাশ্মীরে শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু রহস্য নিয়ে এই নাটক মঞ্চস্থ হয়। কৌশিক অধিকারীর নাট্য দল, ” রঙ্গ অপেরা ” য় পরিচালক কৌশিক নাম ভূমিকায় অবতীর্ণ হন।।মাস দুয়েক আগে তিনি ই সুকান্ত মজুমদার কে বাজপেয়ী জির চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। যা কার্যত লুফে নিয়েছিলেন তিনি। দল, সরকারের বিভিন্ন গুরু দায়িত্ব পালনের মাঝে এই নাট্যাভিনয়ে তিনি নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন।

রবিবার রবীন্দ্র সদনে এই নাটকে বাজপেয়ী জির চরিত্রে সুকান্ত মজুমদারের অভিনয় উচ্চ প্রশংসিত হয়। দর্শকাশনে রুদ্রনীল ঘোষ, সুব্রত গুপ্ত, জহর সরকার সহ বহু বিশিষ্ট মানুষ তাঁর এই স্বচ্ছন্দ অভিনয় দেখে বিস্মিত, আপ্লুত। দর্শকরা ও তাঁর উচ্ছসিত প্রশংসা করেন।
পেশায় অধ্যাপক, সংস্কৃতি মনস্ক, সুভদ্র সুকান্ত মজুমদার বলেন,প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয়ের একটা ছোট্ট সুযোগ পেয়েছেন। তাঁর আশা, দর্শক দের তা ভাল লাগবে।
তাঁর সেই আশা পূরণ হয়েছে, নেতার প্রাণ ঢালা অভিনয়ে খুশি দর্শকরা। খুশি তিনি নিজেও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*