রোজদিন ডেস্ক: বিজেপি জাতীয় সভাপতি নীতিন নবীন সোমবার কয়েক ঘন্টার ঝটিকা সফরে কলকাতা আসছেন। ঐদিন বিকেলে তিনি বিজেপি র ” গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হাটাও”, কর্মসূচি তে অংশ নেবেন৷ দলীয় সূত্রে প্রকাশ, ওইদিন দুপুরে তিনি কলকাতা আসছেন। বিকেলে কলেজ স্ট্রীট থেকে এই কর্মসূচি শুরু। ধর্মতলায় তা শেষ হবে। সেখানে ভাষণ দিয়ে ওই দিন সন্ধ্যায় তিনি দিল্লি ফিরে যাবেন, তাঁর এই ঝটিকা সফর ঘিরে দলে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
মূলত কংগ্রেস তথা রাহুল গান্ধী নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মোকাবিলায় বিজেপি পালটা এই গণতন্ত্র বাঁচাও কর্মসূচি নিয়েছে। দিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্যে বিরোধী দের আন্দোলন কে তারা অরাজকতা সৃষ্টির প্রয়াস বলে মনে করে।
রবিবার গোটা দিল্লি যখন রামলীলা ময়দানে বিরোধী জোটের সমাবেশ নিয়ে সরগরম, তখন নীতিন নবীনের নেতৃত্বে রাজধানী তে এর পালটা মিছিল হয়েছে।
সোমবার এই গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও কর্মসূচি তে অংশ নিতে তিনি কয়েক ঘন্টার ঝটিকা সফরে কলকাতা আসছেন।

Be the first to comment