রোজদিন ডেস্ক: রাজ্য সরকার আগামী ডিসেম্বর মাসের মধ্যে মতুয়া দের নাগরিকত্ব দিতে তৈরি বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার জানিয়েছেন। এইদিন ঠাকুর নগরে ” আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনে ” তিনি এই কথা জানান। বলেন, সি এ এ র আওতায় আড়াই লক্ষ আবেদন কারীর শুনানির প্রক্রিয়া দ্রুত হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে।
রাজ্যে এখন পর্যন্ত মাত্র ২৫ হাজার মানুষ সি এ এ রা আওতায় নাগরিকত্ব পেয়েছেন।।তাঁদের রাজ্যে ক্ষমতায় আসার নেপথ্যে মতুয়া সম্প্রদায়ের সমর্থন আছে। তাঁদের উন্নয়নে রাজ্য সরকার ৫০ কোটি টাকা বরাদ্দ করবে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী কে আক্রমণ শানিয়ে তিনি বলেন, অন্য রাজ্যে সি এ এ রূপায়িত হলেও এখানে উনি বাধা দেন।
মতুয়া দের জন্য তাঁর পূর্বসূরি কিছুই করেন নি বলেন।
মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর এই প্রথম মতুয়া গড় সফরে খুশি তিনি। ওখানাকার মানুষজন ও খুশি তাঁকে কাছে পেয়ে।

Be the first to comment