ছাত্র-শিক্ষক অনুপাতে নজর, এবার বদলিতে বদল আনতে নয়া ব্যবস্থা

Spread the love

রোজদিন ডেস্ক : ছাত্র-শিক্ষক অনুপাত ঠিক রাখতে এবার জেলায় জেলায় বদলির সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দফতর। এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানিয়েছে সংশ্লিষ্ট দফতর। বাংলা শিক্ষা পোর্টালে দেখা গিয়েছে, কোনও স্কুলে শিক্ষক উদ্বৃত্ত রয়েছে তো আবার কোথাও পড়ুয়ার সংখ্যা বেশি শিক্ষকের তুলনায়। তাই গোটা বিষয়ে সামঞ্জস্য আনতে এই বদলির কথা ভাবা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, সারা রাজ্যের বিভিন্ন স্কুলে অতিরিক্ত ২৩,১৪৫ জন শিক্ষক রয়েছেন। আবার রাজ্যের বিভিন্ন স্কুল মিলিয়ে মোট ২৩,৯৬২ জন শিক্ষকের ঘাটতিও রয়েছে। এই যে সমস্ত স্কুলে শিক্ষকের ঘাটতি রয়েছে সেই জায়গায় উদ্বৃত্ত শিক্ষকদের পাঠানো হবে। ২২টি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের আওতায় থাকা স্কুলগুলিতে পঠনপাঠন স্বাভাবিক রাখতে শিক্ষকদের বদলির সিদ্ধান্ত নিতে হয়েছে। গোটা বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা দফতরকে তদরকি করার নির্দেশ দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*