কলকাতার একাধিক থানা আচমকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : 
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার একাধিক থানা আচমকা পরিদর্শন করেন। তিনি ওয়াটগঞ্জ, একবালপুর থানায় সরেজমিনে গিয়ে সব কিছু খতিয়ে দেখেন।
ওয়াটগঞ্জ থানা মুখ্যমন্ত্রীর নির্বাচন কেন্দ্র ভবানীপুরের মধ্যে পড়ে। সেখানে গিয়ে সার্বিক পরিস্থিতি, পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি। চেয়ারে বসে বিভিন্ন অভিযোগ পত্রও খতিয়ে দেখেন। কোন মামলায় কি ব্যবস্থা, তা নিয়েও কর্তব্যরত আধিকারিক দের কাছে জানতে চান। কয়েকটি ক্ষেত্রে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেন। মহিলা সহায়তা কেন্দ্রর পরিস্থিতি দেখেন। লক আপের বাইরে দাঁড়িয়ে ও ভিতরের অবস্থা দেখেন।
মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে প্রাথমিকভাবে কিচুটা বিব্রত বোধ করলেও সামলে নেন পুলিশ আধিকারিক, কর্মীরা। কিছুটা তটস্থও হন।
এরপর একবালপুর থানায়ও যান মুখ্যমন্ত্রী। সেখানেও পরিকাঠামো-সহ সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন।প্রয়োজনীয় খোঁজ খবর নেন।
এরপর আলিপুর পুলিশ লাইনসে থাকার সময় বড়বাজারে আগুন লাগার খবর আসে। সেখানে বসে তারও খবর নেন তিনি।
প্রসঙ্গত ক্ষমতায় এসে প্রতিটি থানায় মহিলা সহায়তা কেন্দ্র করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার বাস্তবায়ন কতটা হয়েছে, তা খতিয়ে দেখতে তাঁর এই হঠাৎ পরিদর্শন বলে অভিজ্ঞ মহল মনে করেন।
আগামী দিনেও তিনি তা জারি রাখবেন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*