রোজদিন ডেস্ক :
দীর্ঘ তের বছর ধরে চলা ধর্ষণ মামলায় আজ তহেলকা প্রতিষ্ঠাতা তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করলো বম্বে উচ্চ আদালত। ২০২১ সালে হাই প্রোফাইল এই মামলায় গোয়ার নিম্ন আদালত তাঁকে মুক্তি দিয়েছিল। কিন্তু গোয়া সরকার সেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যায়। আজ এই মামলার শুনানিতে বম্বে উচ্চ আদালতের বিচারপতি নীলা গোখেল ও বিচারপতি অমিত জামসান্দকরের ডিভিশন বেঞ্চে তিনি দোষী সাব্যস্ত হন।
আজ তাঁর সাজা ঘোষণা হতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০১৩ সালে তহেলকার এক তরুণী প্রতিষ্ঠাতা, সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন।
এই অভিযোগ নিয়ে দেশব্যাপী আলোড়ন ওঠে। গোয়ার এক পাঁচতারা হোটেলের লিফটে তরুণ তেজপাল পরপর দুদিন তাঁকে যৌন হেনস্থা করেন বলে গুরুতর অভিযোগ করেন তরুণী। তহেলকা প্রতিষ্ঠাতা তরুণ তেজপাল প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে। তাঁর দাবি ছিল, গোয়ার বিজেপি সরকারের সমালোচনা করায় তাঁর বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ। গোয়া পুলিশ তাঁকে গ্রেফতারও করে। দীর্ঘ ছয় মাস সেখানে কারাবন্দি ছিলেন তিনি। এরপর জামিন পেলেও এই মামলায় জেরবার হন তিনি। ২০২১ সালে গোয়া আদালত তাঁকে নির্দোষ জানালেও ফের বম্বে উচ্চ আদালতে তিনি দোষী সাব্যস্ত হলেন।
আজ দৃশ্যত হতাশ তরুণ তেজপাল বলেন, তাঁর বয়েস ৬২। তাঁর স্ত্রী আছেন। তাঁকে ফাঁসানো হয়েছে। তিনি ফের আবেদন করবেন। নম্রতার সঙ্গে তাঁর সেই আবেদন বিবেচনা করা হবে বলে তাঁর আশা।

Be the first to comment