রোজদিন ডেস্ককে: ন্দ্রীয় সরকার দেশের ১২৯০ টি কেন্দ্রীয় বিদ্যালয়ে সংবিধানের প্রথম দিকের প্রকাশনা গ্রন্থ পাঠিয়েছে, যেখানে প্রস্তাবনায় সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা শব্দ দুটি নেই।
গত ১০ জুন কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের ডেপুটি কালেক্টর ডি,পি, প্যাটেল জানিয়েছেন, এটি হোল সংবিধানের আসল সংস্করণ, যা মর্যাদা র সঙ্গে সংরক্ষণ করা উচিত।
এই বিষয়ে কেরলম সহ বিভিন্ন রাজ্যে বিস্ময় দেখা দিয়েছে।
১৯৫০ সালে ভারতের সংবিধানে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা শব্দ দুটি ছিল না,১৯৭৬ সালে সংবিধান সংশোধন করে তা যুক্ত করা হয়।।বর্তমানে সেটি ই সবার গ্রহণযোগ্য বলে মানা হয়।
কংগ্রেস সহ বিরোধী পক্ষ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সংবিধান অবমাননার অভিযোগ তুলে একে চোখের মণির মত রক্ষা করার কথা বলে। দেশের তের লক্ষ পড়ুয়া র কাছে সংবিধানের প্রথম সংস্করণ পাঠানো নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।
লোকসভার প্রাক্তন মহা সচিব তথা সংবিধান বিশেষজ্ঞ পি ডি টি আচার্য এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন কে বিঁধে তিনি বলেন, এইটি মস্ত বড় ভুল।। এই দুটি শব্দ ( সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ) ওদের পছন্দ না ও হতে পারে, কিন্তু তাদের সাংবিধানিক কাঠামর মধ্যে ই কাজ করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment