এবার ৫ উইকেটে হার, কেকেআরের ট্র্যাডিশন চলছে

Spread the love

কেকেআর: ১৮০/১০
(গ্রিন ৭৯, রভম্যান ২৭)
গুজরাট টাইটান্স: ১৮১/৫ (শুভমান ৮৬, বাটলার ২৫)
৫ উইকেটে জয়ী গুজরাট

রোজদিন ডেস্ক : ৬টা ম্যাচ। ৫ টাতেই হার। পয়েন্ট টেবিলে সবার নিচে। এই টিম নিয়ে এরপর আর বিশেষ কিছু বলার থাকে না, আর নেইও। শুক্রবার গুজরাতের বিরুদ্ধে আরও একটা লজ্জাজনক হারের পর এটাই এখন কলকাতা নাইট রাইডার্সের হাঁড়ির হাল। এদিন তারা ৫ উইকেটে। বলার মধ্যে ২৫ কোটির প্লেয়ার ক্যামেরন গ্রিন। কোনও ক্রমে কেঁদে ককিয়ে ৭৯। কেকেআরের মোট ১৮০। তার মধ্যে গ্রিনেরই ৭৯। বোঝাই যাচ্ছে গ্রিন ফর্মে পরিবর্তন এলেও দলের বাকিরা ‘নিজেদের ফর্মে’ই ছিলেন। এই উইকেট, গুজরাতের ওই ব্যাটিং, এরপরও কলকাতা জিতবে, এ আশা কেউ করেনি। আর তা হয়ওনি। সুনীল নারিন একদিক থেকে রান আটকালেও বাকিদের মধ্যে সেরকম কোনও আগ্রহ দেখা যায়নি। অফ ফর্মে ভারত অধিনায়ক শুভমন গিল ফর্মে ফেরার জন্য সঠিক ম্যাচই বেছে নিলেন। ৮৬ রান করে তিনি যখন ফিরলেন তখন গুজরাতের জয় কার্যত সময়ের অপেক্ষা। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গুজরাত। ভাগ্যিস বৃষ্টিটা হয়েছিল, নাহলে রাহানেদের খাতায় জমা পড়া সবেধন নীলমণি এক পয়েন্টটা যে কীভাবে আসতো, কে জানে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*