জম্মু-কাশ্মীরে কড়া নিরাপত্তা, স্থগিত অমরনাথ যাত্রা

Spread the love

রোজদিন ডেস্ক: জম্মু-কাশ্মীরে কড়া নিরাপত্তা র আবহে বুধবার অমরনাথ যাত্রা স্থগিত রাখা হয়। এর জন্য কোন কারণ দেখানো না হলেও নাশকতার আশঙ্কায় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
সাত বছর আগের এই দিনে জম্মু কাশ্মীরে তিনশো সত্তর ধারা বাতিল করে কেন্দ্র।।এর প্রতিবাদে ক্ষমতাসীন ন্যাশনাল কনফারেন্স, পি ডি পি সহ একাধিক রাজনৈতিক দল দিনটি কালা দিবস হিসাবে পালন করেছে।
অন্যদিকে প্রশাসন জম্মু-কাশ্মীরের সর্বত্র কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
গত ৩ জুলাই শুরু হওয়া অমরনাথ যাত্রা য় এখন অবধি সাড়ে চার লক্ষর বেশি পুণ্যার্থী অংশ নিয়েছেন। আগামী আঠাশে আগস্ট রাখী পুর্ণিমার দিন এই যাত্রা শেষ হওয়ার কথা আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*