আজ রবিবার দিল্লি যাচ্ছেন তৃণমূলনেত্রী, তার আগে কেএমসির কাউন্সিলরদের নিয়ে জরুরি বৈঠক

Spread the love

রোজদিন ডেস্ক : আগামীকাল সোমবার নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের নির্ধারিত বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে রবিবার বিকেলে কলকাতা থেকে দিল্লি রওয়ানা হচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিন আগে শনিবারই দিল্লি পৌঁছে গিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনিও ওই বৈঠকে, এমনই খবর। এদিকে রবিবার দিল্লি যাওয়ার আগে কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন নেত্রী। তবে কালীঘাট নয়, বাইপাশের ধারে তৃণমূল ভবনে ওই বৈঠক হতে পারে। কলকাতা পুরসভার মেয়র পদে ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। তবে তিনি ইস্তফা দিলেও পুরবোর্ড এখনও ভাঙা হয়নি। কোর্টের নির্দেশ পেয়ে আগামী ১৯ জুন পুরসভার মাসিক অধিবেশন ডেকেছেন চেয়ারপার্সন মালা রায়। এই পরিস্থিতিতে পুরসভার ভবিষ্যৎ এবং পুরসভায় আগামীদিনে দলের রণকৌশল কী হবে তা নিয়েই এই জরুরি বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনই মনে করা হচ্ছে। এই বৈঠক সেরেই তিনি দিল্লি যাওয়ার জন্য বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*