রোজদিন ডেস্ক: রাজ্যে ভাঙন বিধ্বস্ত তৃনমূলের সৎ, নিষ্ঠাবান কর্মীরা কংগ্রেসে যোগ দেওয়ার আহবান জানালেন বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
এক ই মত পোষণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও। উভয় নেতা মনে করেন, তৃণমূলে যাঁরা ভালবেসে, সৎ ভাবে, নিষ্ঠার সঙ্গে দল করেছেন,তাঁদের জন্য কংগ্রেসের দরজা খোলা রাখা উচিত।
দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী কে অধীর চৌধুরী এই কথা জানিয়েছেন।। বলেন,রাজ্যের পরিস্থিতি নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে তাঁর কথা হয়েছে।। তৃণমূলের অবস্থা তিনি ওঁকে জানিয়েছেন।
অন্যদিকে এইদিন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন হাসানুজ্জামান বাপ্পা। এই ছাড়া কলকাতা, হাওড়ার বহু ছাত্র ছাত্রী ছাত্র পরিষদে যোগ দেন।
প্রদেশ কংগ্রেসের সদর দফতরে এই যোগদান পর্বে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, ছাত্র পরিষদ সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী সহ অনেক নেতা উপস্থিত ছিলেন।
আগামী তে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান আরও বাড়বে বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment