রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় সরকার ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করার সময়সীমা ছয় মাস বৃদ্ধি করতে পারে। কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু আজ কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীকে মৌখিকভাবে এই আশ্বাস দিয়েছেন।

ঈশা খান চৌধুরী এই বিষয়ে আর্জি জানিয়ে তাঁকে চিঠি দিয়েছিলেন। আজ তাঁর সঙ্গে দেখা করার পর তিনি এই কথা জানান।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকারকেও তিনি এই কথা জানান। আরও বলেন, ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করা নিয়ে আতঙ্কের কিছু নেই। দল তাঁদের পাশে আছে।
অন্যদিকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী
ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত নিয়ে রাজ্য সরকারকে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। মুখ্যমন্ত্রী ওয়াকফ নিয়ে অসত্য বলছেন বলে অভিযোগ করেন।
তাঁর দাবি, এই রাজ্যেই সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে। মুর্শিদাবাদে যদি ওয়াকফ সম্পত্তি নিয়ে কোন সমস্যা হয় তাঁরা ছেড়ে কথা বলবেন না বলে হুঁশিয়ারি দেন।

Be the first to comment