ওয়াকফ সম্পত্তি নথিভুক্তর সময়সীমা বৃদ্ধির আর্জিতে রাষ্ট্রপতিকে চিঠি দিলেন অধীর চৌধুরী

Spread the love

রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় সরকারের উমীদ পোর্টালে ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করার সময়সীমা বৃদ্ধির আর্জিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। আগামীকালই এই নিবন্ধনের শেষ দিন। সবাই যাতে ঠিকভাবে এই নিবন্ধনের কাজ করতে পারেন, তাই এর সময়সীমা বৃদ্ধির জন্য তিনি আবেদন জানান।
রাষ্ট্র পতি কে অধীর চৌধুরী বলেন, ওয়াকফ সম্পত্তি মুসলিমদের সামাজিক সংস্কৃতি। এর মাধ্যমে তাঁরা শিক্ষা, সমাধিস্থান উন্নয়ন-সহ নানা সামাজিক সাংস্কৃতিক কাজ করেন। তাঁদের বিশ্বাস, নবি এর জিম্মাদার।
অধীর চৌধুরী আরও জানান, এই রাজ্যে দেড় লক্ষের বেশি ওয়াকফ সম্পত্তি আছে, এর অনেকেরই প্রয়োজনীয় নথি নেই। ফলে নির্দিষ্ট সময়ে নিবন্ধন করা সম্ভব নয়।
অন্যান্য রাজ্যের তুলনায় এখানে এই সব নিয়ে সমস্যাও বেশি।
এর আগে একই দাবিতে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীকেও চিঠি দিয়েছেন তিনি।
আজ রাষ্ট্রপতিকেও আবেদন জানালেন। তাঁর বক্তব্য, সবাই যাতে ঠিক ভাবে এই নিবন্ধন করার সুযোগ পান, এর জন্যই সময়সীমা বৃদ্ধি একান্ত জরুরি।
উল্লেখ্য, গতকাল কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গেও এই বিষয়ে কথা বলেন। মন্ত্রী তাঁকে এই সময়সীমা ছয় মাস বৃদ্ধি করা হবে বলে মৌখিকভাবে আশ্বাস দেন বলে ঈশা খান চৌধুরী জানান।
আগামীকালই এই সময়সীমা শেষ হতে চলেছে, সম্পত্তি নিবন্ধন নিয়ে চিন্তিত সংশ্লিষ্ট মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*