এটা তো শুধুই ট্রেলার, আগামীদিনে ওদের সিনেমা দেখাতে হবে, ইটাহারে ১৫-০ করার ডাক অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক : দুই দিনাজপুর মিলিয়ে ১৫টি আসন। সেটা কর্মী, সমর্থকদের মনে করিয়ে দিয়ে ১৫-০ করার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার ইটাহারের রোড শো-এ উদ্বেল জনতার মাঝে দাঁড়িয়ে এই ডাক দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, উত্তর দিনাজপুরে ৯টি এবং দক্ষিণ দিনাজপুরে ৬টি আসন। অর্থাৎ ১৫-০ করতে হবে আমাদের। তবে আগামী নির্বাচনে ইটাহার থেকে সবথেকে বেশি লিড নিতে হবে বলেও টার্গেট বেধে দেন অভিষেক। আর মাস দু’য়েক। তারপরই বিধানসভা নির্বাচন। তার আগে ‘আবার জিতবে বাংলা’ শ্লোগানকে সামনে রেখে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন অভিষেক। উত্তর থেকে দক্ষিণ, ছুটে যাচ্ছেন একের পর এক জেলায়। বুধবার ইটাহারে যান তিনি। সেখানে দুই পরিযায়ী শ্রমিকের বাড়িতে যান। গিয়ে তাদের সঙ্গে দেখা করেন। তুলে দেন আর্থিক সাহায্য। আশ্বাস দেন পাশে থাকার। তারপর ছিল তাঁর রোড শো।

রোড শো শেষ করে বক্তব্য রাখেন অভিষেক। বক্তব্যে একযোগে কমিশন এবং বিজেপিকে আক্রমণ করেন তিনি।বাংলায় কথা বলার অপরাধে যেভাবে ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্তা করা হচ্ছে তা নিয়েও সরব হন। বলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হয়েছে। বাংলা থেকে অসুরদের তাড়াতে একজোট হয়ে লড়াই করতে হবে। এদিন অভিষেককে দেখতে ইটাহারের রাস্তার দু’ধারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। তাঁদের উদ্দেশ্যে বলেন, এটা তো শুধুই ট্রেলার, আগামিদিনে ওদের সিনেমা দেখাতে হবে। বলেন, আমার আজ ২০২৩ সালের নবজোয়ারের কথা মনে পড়ছে। সেই বছরের মে মাসে আমি এখানে এই রাস্তা দিয়ে নবজোয়ার করেছিলাম। তারপর পঞ্চায়েতের জয় দেখেছিলেন। লোকসভা জয়ের খুঁটিপুজো করেছিলাম। আজ ২৬ সালের জয়ের খুঁটিপুজো করলাম। বুধবার ইটাহারের রোড শোয়ে জনসুনামির মাঝে দাঁড়িয়ে বলেন অভিষেক।
বালুরঘাটের কর্মসূচি সেরে ইটাহারে আসেন তিনি। তার অনেক আগে থেকেই মানুষ ভিড় জমাতে শুরু করেছিলেন। অভিষেক আসার পর তা জনসুনামিতে পরিণত হয়। ক্যারাভানে না উঠে নিজের গাড়ির ওপরই উঠে পড়েন তিনি। রোড শো শুরু হতেই তা জনগর্জনে পরিণত হয়। আট থেকে আশি আছড়ে পড়ে তাঁকে দেখবার জন্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*