- প্রথমবার ১৫ অগস্ট লালকেল্লায় জাতীয় গান বন্দে মাতরম গাওয়া হবে বলেও সোমবার জানালেন প্রতিরক্ষা সচিব আরকে সিং।
- সোমবার কলকাতার দেশবন্ধু পার্কের একটি নামী স্কুলে একসঙ্গে অসুস্থ হয়ে পড়ল ২৪ জন ছাত্রী। জ্বর, পেটেব্যথা নিয়ে ইতিমধ্যেই অসুস্থ ছাত্রীদের আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত বন্দ্যোপাধ্যায়।
- উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। বুধবার এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপের প্রভাব থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর ওডিশা উপকূলে। দক্ষিণবঙ্গে আজ অর্থাৎ মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।
- একটানা অতিবর্ষণে ভেসে গিয়েছে উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা, যার প্রভাব পড়েছে উত্তর শহরতলিতেও।
- স্ট্যাটিসটিক্যাল মেকানিকসে অসামান্য অবদানের জন্য ২০২৬ সালের ‘Dirac Medal’-এ সম্মানিত হলেন ভারতীয় পদার্থবিদ দীপক ধর।স্ট্যাটিসটিক্যাল মেকানিকসে অসামান্য অবদানের জন্য ২০২৬ সালের ‘Dirac Medal’-এ সম্মানিত হলেন ভারতীয় পদার্থবিদ দীপক ধর।
- আন্দোলনকারীদের মিছিলে লাঠিচার্জের প্রতিবাদ জানিয়ে, আজ, মঙ্গলবার, ঝাড়খণ্ড বনধের ডাক দিয়েছে বিজেপি। সকাল থেকেই রাঁচিতে উত্তেজনা। হরমু চকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির।
- মহারাষ্ট্রের জালনা থেকে প্রচুর পরিমাণে বেআইনি অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে, ২২টি তলোয়ার, ১৫টি ছোরা এবং ৪টি ধারালো অস্ত্র-সহ মোট ৪৪টি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
- প্রবল বৃষ্টিতে জলের তোড়ে চার চাকা গাড়ি ভেসে গিয়ে একই পরিবারের নয় জনের মৃত্যু। মর্মান্তিক ঘটনা মধ্যপ্রদেশের রাজগড়ে। ওই গাড়িতে মোট ১১ জন ছিলেন। বাকি দু’জনকে স্থানীয়রা উদ্ধার করেন।
- জলের তোড়ে মুহূর্তের মধ্যে ভেসে গেল সেতু। সেই সঙ্গে ভেসে গিয়েছে গাড়িও। ঘটনায় নিখোঁজ বর্ডার রোড অর্গানাইজেশনের এক কর্মীও। উত্তরাখণ্ডের চামৌলি জেলার ঘটনা।
- সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। পশ্চিম কলম্বিয়ায় রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪। ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত অন্তত ১১১ জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে। আহত প্রায় ৮৭ জন। ভেঙে গিয়েছে ৬১টিরও বেশি বাড়ি।

Be the first to comment