রোজদিন ডেস্ক: রাশিয়া রেলপথে ভারতের সঙ্গে যোগাযোগ করতে চায়। রুশ উপ প্রধানমন্ত্রী মারাত খুশনুলিন এই কথা জানিয়েছেন। হরমুজ ও বসফরাস প্রণালি দিয়ে যাতায়াতের ঝুঁকি কমাতে এই প্রকল্প তাঁরা যাচাই করে দেখতে চান। এই রেলপথ নির্মিত হলে ভারত সহ অন্য দেশ ও উপকৃত হবে। প্রস্তাবিত রেলপথ তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান, পাকিস্তানের মধ্য দিয়ে ভারতে পৌঁছবে। এই রেলপথ কার্যকর হলে রাশিয়া ও ভারতের মধ্যে সরাসরি স্থলপথে রেল পণ্য পরিবহনের সুবিধা হবে।
রুশ উপ প্রধানমন্ত্রী আরও বলেন,ভারত মহাসাগর অবধি একটি রেলপথ করা যায় কিনা তা ভেবে দেখা উচিত। ভারতের সঙ্গে সংযোগে যে কোন বিকল্প ই গ্রহণযোগ্য বলে তিনি জানান।
উল্লেখ্য, মধ্য প্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি সঙ্কটে র মুখে পড়েছে।
রাশিয়ার এই রেলপথ নির্মানের প্রস্তাবের দিকে ভারত নজর রাখছে বলে প্রকাশ।

Be the first to comment