রোজদিন ডেস্ক: কেন্দ্রর শ্রম কোড, কৃষক বিরোধী নানা কাজ ইত্যাদির বিরুদ্ধে সোমবার দেশব্যাপী বামপন্থীদের ডাকা জেল ভরো কর্মসূচি তে দশ লক্ষের বেশি মানুষ গ্রেফতার হয়েছেন। সিপিএমের পলিট ব্যুরো এই আন্দোলনে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেওয়ার জন্য শ্রমিক, কৃষক সহ সব শ্রমজীবী মানুষ কে অভিনন্দন জানিয়েছে।
তাঁদের দাবি, গুজরাট, রাজস্থান, দিল্লি, তেলেঙ্গানা সহ বিভিন্ন রাজ্যে শ্রমজীবী রা এতে অংশ নিয়েছেন।
সারা ভারত কিষাণ সভার সভাপতি অশোক ধাওলে ও সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণান শ্রমিক কৃষকের যৌথ সংগ্রাম কে অভিনন্দন জানিয়ে আগামী দিনে আরও শক্তি শালী আন্দোলনের আহ্বান জানিয়েছেন।

Be the first to comment