- মঙ্গলবার সকালে নাম বাদের তালিকা করল কমিশন। ceowestbengal.wb.gov.in/asd_sir এই ওয়েবসাইটে লগইন করলেই জানা যাবে ভোটার তালিকা থেকে নাম বাদের তালিকায় আপনার বা আপনার আত্মীয়দের কারও নাম আছে কি না।
- খসড়ায় কাদের নাম রইল সেই তালিকাও প্রকাশ করেছে কমিশন। তা দেখতে হলে যেতে হবে কমিশনের ওয়েবসাইটে অথবা ক্লিক করুন এই লিঙ্কে- https://www.eci.gov.in/, https://ceowestbengal.wb.gov.in/
- ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ED-র ফাইল করা চার্জশিট নিতে অস্বীকার করল দিল্লি হাইকোর্ট।
- গভীর সমুদ্রে ট্রলার ডুবে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া কয়েকজন মৎস্যজীবীকে উদ্ধার করা হলো। ১৩ ডিসেম্বর রাতে ট্রলারটি ডুবে গিয়ে ১৬ জন মৎস্যজীবী নিখোঁজ হন। তাঁদের মধ্যে ১১ জনকে মঙ্গলবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার নামখানার নারায়ণপুর ঘাটে নিয়ে আসা হয়। এখনও ৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানা যাচ্ছে।
- পাঞ্জাবের মোহালিতে টুর্নামেন্ট চলাকালীন কবাডি প্লেয়ারকে গুলি করে খুন। নিহতের নাম রানা বালাচৌরিয়া।
- নিয়ন্ত্রণ হারিয়ে বালি ভর্তি ডাম্পার ঢুকে পড়ল বাড়ির মধ্যে। ঘটনায় আহত তিন। মঙ্গলবার ভোরে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বিজবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
- ঘন কুয়াশার জেরে ভয়াবহ দুর্ঘটনা দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে। কমপক্ষে ১০টি বাস ও গাড়ির সংঘর্ষ। আগুন ধরে যায় বেশ কয়েকটি বাস ও গাড়িতে। মৃত কমপক্ষে ৪। আহত বহু।
- মর্মান্তিক ঘটনা দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার বলদেবপুর এলাকায়। বাদাম ভেবে রাস্তার পাশে থাকা বিষাক্ত গাছের ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ল ১১ জন শিশু। বর্তমানে সকলেই ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
- দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হতে পারেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক অর্জুন রণতুঙ্গা। অভিযোগ, পেট্রোলিয়াম মন্ত্রী থাকার সময়ে নানা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি।
- বাবা মা’কে খুন করার আগে তাঁদের সঙ্গে ব্যাপক ঝামেলা হয়েছিল ছেলের। হলিউড অভিনেতা রব রেইনার এবং তাঁর স্ত্রী মিচেল সিঙ্গার রেইনারের খুনের ঘটনার তদন্তে নেমে এমনই তথ্য পেলেন গোয়েন্দারা।

Be the first to comment