রোজদিন ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই সমুদ্র সৈকতে হামলাকারী বাবা ও ছেলের সঙ্গে বিশ্ব ত্রাস আইএসের যোগ আছে। উৎসব চলাকালীন ইহুদিদের ওপর প্রাণ ঘাতী হামলায় প্রাণ হারিয়েছেন ১৫ জন।হামলাকারী সাজিদ আকরাম ঘটনাস্থলেই প্রাণ হারান। তরুণ পুত্র নাবিদ আকরাম গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। তাদের গাড়িতেও আইএসের পতাকা মেলায় তদন্তকারীদের অনুমান, তাদের সঙ্গে আইএস যোগ আছে। ইহুদি বিদ্বেষ থেকেই এই প্রাণঘাতী হামলা হয় বলে পুলিশের অনুমান। চলতি বছরের প্রথমেই সিএনএন সতর্কবার্তা দিয়েছিল যে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্নে ইহুদিরা আক্রান্ত হতে পারেন।
বন্দাই সমুদ্র সৈকতের হামলা ওই দেশের গোয়েন্দা ব্যর্থতা বলে মনে করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনার পর সারা দেশে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষত ইহুদি অধ্যুষিত অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Be the first to comment