রোজদিন ডেস্ক : দীর্ঘ ৩২ বছর পর ফের হুগলি জেলায় অনুষ্ঠিত হতে চলেছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা। এর প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে সোমবার নবান্ন সভাঘরে আয়োজকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন ইমাম, মন্ত্রী ফিরহাদ হাকিম, জাভেদ খান, সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং অরূপ বিশ্বাস। বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেনন, এত বড় ধর্মীয় সমাবেশে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ পর্যায়ে সতর্ক থাকতে হবে। বাইরে থেকে আসা প্রতিনিধিদের থাকা, খাওয়া, যাতায়াত এবং নিরাপত্তা, সব দিক যাতে ভালো ভাবে হয়, তার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন করতেও নলেন তিনি। নির্বাচনের বছর হওয়ায় বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে বলেও বৈঠকে মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু ভাবে ইজতেমা আয়োজনের উপর জোর দিয়ে তিনি হুগলি জেলা প্রশাসনকে সমস্ত রকমের সহযোগিতা করার নির্দেশ দেন। যুবভারতীর ঘটনার প্রেক্ষিতে প্রশাসনকে সতর্ক থাকার কথাও মনে করিয়ে দেন তিনি ২ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত চার দিন ধরে ইজতেমা চলবে হুগলির দাদপুর থানার পুইনানে। শেষ দিন, ৫ জানুয়ারি আখরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার সমাপ্তি ঘটবে। ইজতেমা উপলক্ষে প্রায় ১৮ থেকে ২০ লক্ষ মানুষের সমাবেশ হতে পারে।

Be the first to comment