আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভোটার মহলে উদ্বেগ, আশঙ্কা, চিন্তা

Spread the love

রোজদিন ডেস্ক : আজ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। ইতিমধ্যে নির্বাচন দফতর সূত্রে জানা গেছে প্রায় ষাট লক্ষ ভোটারের নাম বাদ গেছে। বহু মানুষ সন্দেহের তালিকায় আছেন। সব মিলিয়ে রাজ্যে আমজনতার রাত কেটেছে উদ্বেগ আশঙ্কা, চিন্তা কে সঙ্গী করে। অনেকে সোমবারই চেষ্টা করেছেন সোমবার ই-খসড়া ভোটার তালিকায় নাম আছে কিনা তা জানতে। অনেকের চিন্তা, নাম না থাকলে পরবর্তী পদক্ষেপ কি হবে!! ভোটার তালিকায় নাম না থাকলে কি এই দেশেই থাকা যাবে না!!
এই ধরনের নানা প্রশ্নে চরম উদ্বেগে আছেন বহু মানুষ। রাজ্যে বিধান সভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। এরই মাঝে এস আই আর নিয়ে আমজনতার উদ্বেগ এখন তুঙ্গে উঠেছে।।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*