রোজদিন ডেস্ক : পঞ্জাবের মোহালিতে আজ নামী কবাডি খেলোয়াড় রানা বালাচৌরিয়া কে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিরা গুলি করে হত্যা করে। একটি টুর্নামেন্টে অংশ নেওয়ার সময় কয়েকজন মোটর সাইকেল আরোহী তাঁর সঙ্গে সেলফি তোলার প্রস্তাব দেন। তিনি রাজি হলে ছবি তোলার অছিলায় তারা খুব কাছ থেকে তাঁকে গুলি করে উধাও হয়। আকস্মিক এই ঘটনায় উপস্থিত সকলেই হতবাক হয়ে যান।
গুরুতর আহত রানা কে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। মুখে মাথায় গুলির আঘাতে তিনি প্রাণ হারান।
সূত্রের খবর, বামবিহা গোষ্ঠীর দাবি, নিহত খেলোয়াড় কুখ্যাত দুষ্কৃতি দলের হয়ে কাজ করতেন। জনৈক মাখন অমৃতসর ও করন এর জন্য দায়ী।
বিরোধী পক্ষ এই ভয়াবহ হত্যাকান্ডে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে ক্ষমতাসীন আপ সরকারকে দায়ী করেছেন।

Be the first to comment