যুবভারতী কান্ড, আদালতে মামলা, দাবি ইডি, সিবিআই তদন্তের

Spread the love

রোজদিন ডেস্ক : যুবভারতীতে বিশ্বখ্যাত ফুটবল তারকা মেসির আগমনের দিন ব্যাপক বিশৃঙ্খলার জের গড়ালো আদালতে। এই বিষয়ে আজ তিনটি জনস্বার্থ মামলা কলকাতা উচ্চ আদালতে দায়ের হয়। টিকিটের টাকা ফেরতের দাবিতে মামলা করেছেন মৈনাক ঘোষাল।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে আর একটি মামলা করেছেন আইনজীবি সব্যসাচী চ্যাটার্জি।
বিরোধী নেতা শুভেন্দু অধিকারীও একটি মামলা দায়ের করেন।
সব্যসাচী চ্যাটার্জির দাবি, রাজ্য সরকার এই ঘটনায় যে তদন্ত কমিটি করেছে, তার এক্তিয়ার রাজ্য সরকারের নেই।আগামীকাল এই মামলা উঠতে পারে বলে আদালত সূত্রে জানা যায়।
অপর এক আবেদনকারী মৈনাক ঘোষাল ওই দিনের চূড়ান্ত বিশৃঙ্খলার তদন্তর ভার ইডি সিবিআই-কে দেওয়ারও দাবি জানান।
ওই দিনের বিশৃঙ্খলার কাটাছেঁড়া এখনও নানাভাবে চলছে। পুলিশ সাধারণ দর্শকদের গ্রেফতার করছে, এই খবর নিয়েও ক্ষোভ জমছে। আসল দায়ী কারা তা নিয়ে ব্যাপক চর্চা এখনও তুঙ্গে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*