- লোকসভায় পেশ করা হলো বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল ২০২৫। বিল পেশ হতেই প্রবল বিরোধিতায় কংগ্রেস, তৃণমূল সহ গোটা বিরোধী শিবির।
- গোয়ার অগ্নিদগ্ধ নাইটক্লাবের দুই মালিক সৌরভ এবং গৌরব লুথরাকে (লুথরা ব্রাদার্স)-কে মঙ্গলবার সকালেই ফিরিয়ে আনা হতে পারে দেশে, সূত্রের খবর এমনটাই।
- বাঁকুড়ার সোনামুখি ব্লকের পঞ্চায়েত সমিতির নিজস্ব ফান্ডের টাকা তছরুপের অভিযোগ বিজেপির।
- তৃণমূল কাউন্সিলার অনুপম দত্তকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত তিনজন। তারা হলেন অমিত পণ্ডিত, সঞ্জীব পণ্ডিত, জিয়ারুল মণ্ডল।
- সল্টলেক স্টেডিয়ামের গোলমাল নিয়ে দায়ের তিন জনস্বার্থ মামলায়। একটি মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারী। অপর মামলাটি দায়ের করলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়।
- ভারত–বাংলাদেশ জলসীমান্তে গভীর সমুদ্রে ট্রলার ডুবি, নিখোঁজ ৫ মৎস্যজীবী। অভিযোগ, বাংলাদেশি নেভির একটি জাহাজের ধাক্কায় ডুবে গেল একটি ভারতীয় ট্রলার।
- বাঁকুড়ার বেলিয়াতোড় বনাঞ্চলে হাতি তাড়াতে গিয়ে আক্রান্ত হলেন বনকর্মীরা। অভিযোগ, হাতি তাড়ানোর জন্য বন কর্মীরা ওই এলাকায় হাজির হলে স্থানীয় বাসিন্দাদের একাংশ হামলা করেন। সাত জন বনকর্মীকে বেধড়ক মারধর করা হয়।
- মেসির সঙ্গে ছবি পোস্ট করায় সোশ্যাল মিডিয়ায় চরম হেনস্থার শিকার শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই ঘটনায় টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী।
- জনপ্রিয় সিনেমার পরিচালক রব রাইনার ও তাঁর স্ত্রী মিশেল সিঙ্গার রাইনাররের অস্বাভাবিক মৃত্যু। ক্যালিফোর্নিয়ার ব্রেন্টউডের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হলো সস্ত্রীক পরিচালকের দেহ।
- বাংলাদেশে পাচারের আগে উদ্ধার কয়েক’শো বোতল নিষিদ্ধ কাশির সিরাপ ফেন্সিডিল। নদিয়ার সীমান্তবর্তী চাপড়া থানার লক্ষীমালা এলাকা থেকে উদ্ধার হল ১০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ।

Be the first to comment