আশা কর্মীদের স্থায়ীকরণের দাবি

Spread the love

রোজদিন ডেস্ক : আশা কর্মীদের স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে সরব হলো তাঁদের সংগঠন। তাঁদের দাবি, মাসে ২৬ হাজার টাকা বেতন, স্থায়ীকরণ, কাজের চাপ কমানো, ইনসেনটিভ প্রদান ইত্যাদি। এই সব দাবিতে তাঁরা আজ স্বাস্থ্য ভবন অভিযান করেন। সংগঠনের পক্ষে সাবিনা ইয়াসমিন জানান, তাঁদের এই দাবিপত্র স্বাস্থ্য ভবনে পেশ করা হয়েছে।
উল্লেখ্য, আমজনতার স্বাস্থ্য সহ নানা বিষয়ে আশা কর্মীরা নিরলস ভাবে কাজ করেন। স্থায়ীকরণ, বেতন বৃদ্ধির জন্য বহুদিন ধরেই দাবি জানাচ্ছেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*