রোজদিন ডেস্ক : হলিউডের নামী পরিচালক অভিনেতা রব রাইনার ও তাঁর স্ত্রী মিশেল রাইনারের মৃতদেহ উদ্ধার নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। রবিবার তাঁদের লস অ্যাঞ্জেলসের বাড়িতে রহস্যজনকভাবে তারকা দম্পতির দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে হত্যাকান্ড ধরে নিয়ে পুলিশ তদন্ত করছে।
৭৮ বছর বয়সী রব রাইনার ও তাঁর স্ত্রী মিশেল (৬৮) এর এই মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন লস অ্যাঞ্জেলস এর মেয়র কারেন বাস। বিনোদন জগতের এই নামী ব্যক্তিত্ব বিভিন্ন দাতব্য ও সামাজিক কাজে ও যুক্ত ছিলেন।
কি ভাবে তাঁদের মৃত্যু হয়েছে, শরীরে কোন আঘাত ছিল কিনা তদন্তের স্বার্থে পুলিশ বলতে চায়নি।
এই ঘটনায় হলিউড সহ বিনোদন জগতে শোকের ছায়া নামে।

Be the first to comment