দশে দশ

Spread the love
  1. বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিনের অনুষ্ঠানের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  2. উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র পড়ার জন্য সময় বৃদ্ধি
  3. নির্বাচন কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে শুনানির চিঠি বিলি। কিন্তু কবে থেকে শুনানি শুরু হবে তা নিয়ে বিস্তারিত কিছু এখনও জানায়নি কমিশন। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানি পর্ব।
  4. কারওয়ার উপকূল থেকে একটি সিগাল পাখি উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কর্নাটকে। পরিযায়ী পাখিটির গলায় লাগানো ছিল চিনের তৈরি একটি জিপিএস ট্র্যাকার। উপকূলের কাছেই ভারতীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি আইএনএস কদম্ব। তাই গুপ্তচরবৃত্তির জন্য পরিযায়ী পাখিটিকে পাঠানো হয়েছিল কি না খতিয়ে দেখছে প্রশাসন।
  5. হেঁটে দ্বারকা যাচ্ছিলেন তীর্থযাত্রীরা। পূণ্য লাভের আশায় সেই যাত্রা করার সময়েই মৃত্যু হলো চার জনের। একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে তাঁদের। ওই ঘটনায় আহত হয়েছেন আরও এক তীর্থযাত্রী।
  6. কাঁকুড়গাছির লোহাপট্টিতে বিধ্বংসী আগুন। অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে  বিস্ফোরণ থেকে আগুন লাগে। একের পর এক সিলিন্ডার উড়ে আসে। ২ কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। রাত আড়াইটে থেকে টানা বিস্ফোরণের শব্দ আসতে থাকে কাঁকুড়গাছির লোহাপট্টি থেকে। শেষে দমকলের ১৫টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
  7. এখন প্রথম রিজার্ভেশন চার্ট তৈরি হয় ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের ৪ ঘণ্টা আগে। সেই চার্ট তৈরির সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে। এখন ট্রেন ছাড়ার ১০ ঘণ্টা আগে সেই চার্ট তৈরি হবে। ফলে অনেক আগেই তাঁদের টিকিটের অবস্থা জানতে পারবেন যাত্রীরা।
  8. ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় দু’টি ট্রলার-সহ ৩৫ জন মৎস্যজীবীকে আটক করা হল। উপকূল রক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, ১৬ ডিসেম্বর এফ বি ‘রূপসী সুলতানা’ এবং এফ বি ‘সাবিনা’ নামে দু’টি ট্রলার ভারতের জলসীমায় ঢুকে মাছ ধরছিল। টহল দেওয়ার সময়ে বিষয়টি নজরে আসে উপকূল রক্ষী বাহিনীর। পরে ট্রলার দু’টি আটক করে মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায়, তাঁরা বাংলাদেশের কুতুবদিয়া জেলার বাসিন্দা। এর পরে তাঁদের আটক করা হয়।
  9. দশ মাসে আটটি যুদ্ধ থামানোর দাবি ফের করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, ইংরেজিতে তাঁর প্রিয় শব্দ হলো ট্যারিফ (শুল্ক)। পূর্বসূরী জো বাইডেনের সমালোচনাও করতে শোনা যায় তাঁকে।
  10. বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে। বুধবার (১৭ নভেম্বর) রাতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে জানানো হয়েছে, হাদির শারীরিক অবস্থা সঙ্কটজনক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*