দশে দশ

Spread the love
  1. শনিবার সকালে শিলিগুড়িতে বিএসএফ-এর ‘প্রহরী সম্মেলনে’ যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার পরে উত্তরকন্যায় বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর।
  2. দিল্লির যন্তর-মন্তরে চলছিল ককরোচ জনতা পার্টির অবস্থান আন্দোলন। সেখানেই ২১ দিন ধরে অনশন চালাচ্ছিলেন সোনম ওয়াংচুক। তাঁকে শনিবার সকালে হাসপাতালে সরানোর পরেই আন্দোলনকারীদের যন্তর-মন্তর ছাড়ার জন্য আর্জি জানায় পুলিশ।
  3. এবার ‘বন্দে মাতরম’ গানকে অপমান করলে বা ইচ্ছাকৃতভাবে গান থামিয়ে দেওয়া বা বাধা দিলে, সোজা হাজতবাস করতে হবে।
  4. জাতীয় সঙ্গীত অবমাননার ক্ষেত্রে যেমন কড়া আইন আনছে, একইভাবে জাতীয় গান বন্দে মাতরমকে অপমান করাও এবার শাস্তিযোগ্য অপরাধ বলেই গণ্য করা হবে। এমনই বিল আনছে কেন্দ্রীয় সরকার।
  5. শনিবার থেকে শুরু হচ্ছে তারকেশ্বরের শ্রাবণী মেলা।
  6. বাড়ি ফিরল রাজ্য স্তরের শুটার দময়ন্তী সেন। বিগত দুই দিন ধরে নিখোঁজ ছিল দময়ন্তী।
  7. ময়নার অন্নপূর্ণা বাজার এলাকায় ৫ টি দোকানে আগুন লেগে যায়। সূত্র মারফত জানা গিয়েছে, অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুরো এবং একটি দোকান আংশিক ভস্মীভূত হয়েছে। দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
  8. রান্নাঘরে গ্যাস লিক দুর্ঘটনা এবং তার ফলে এক মহিলার বিপজ্জনক ভাবে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় গ্যাস সরবরাহকারী সংস্থা ও ডিস্ট্রিবিউটরকে মোট এক লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল হুগলি জেলা ক্রেতা সুরক্ষা আদালত।
  9. জম্মু–শ্রীনগর জাতীয় সড়কের উধমপুরে একটি সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন অমরনাথ তীর্থযাত্রী আহত হয়েছেন। শনিবার উধমপুরের সাঙ্গুর চকে এই দুর্ঘটনা ঘটে।
  10. চলে গেলেন গ্যারি সোবার্স। শুক্রবার তাঁর জীবনাবসান হল ৮৯ বছর বয়সে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*