- তালিকা সংশোধনে মাইক্রো অবজারভার নিয়োগ করা হবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের মধ্য থেকেই এই অবজারভার নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।
- অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়া হলো লোকসভা ও রাজ্যসভা। ফলে শীতকালীন অধিবেশন এখানেই শেষ হয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
- ‘জি রাম জি’ বিল নিয়ে মোদী সরকারকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তিনি প্রশ্ন তোলেন, ‘কেন মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া হলো? এর পেছনে যে গান্ধীবিরোধী এবং গরিববিরোধী মানসিকতা কাজ করছে, সেটা স্পষ্ট।’
- টাকা নিয়ে প্রশ্ন মামলায় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট দাখিলের অনুমতি সংক্রান্ত নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
- দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আরও একজনকে গ্রেপ্তার করল NIA। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, ধৃতের নাম ইয়াসির আহমেদ দার। তিনি জম্মু-কাশ্মীরের সোপিয়ানের বাসিন্দা। তাঁকে দিল্লি থেকেই গ্রেপ্তার করা হয়েছে।
- রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার ভোরে বুন্দির সিলোর সেতুর উপরে একটি গাড়িকে ধাক্কা মেরে উল্টে যায় পাথর বোঝাই ট্রেলার। দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের।
- চলন্ত বাইকে ধাক্কা মেরে রাস্তার ধারে উল্টে গেল বালি ভর্তি ডাম্পার। সেই ডাম্পারের তলায় চাপা পড়েই এক যুবকের মৃত্যু হলো। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ভগৎ সিং মোড়ের কাছে।
- শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে যাওয়া হবে ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃতদেহ। ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে এই খবর জানানো হয়েছে।
- বৃহস্পতিবার রাতেই প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকার অফিসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছিল উত্তেজিত জনতা। শুক্রবার সকালে নিউ এজ-এর সম্পাদক নুরুল কবিরকে হেনস্তা করা হয় বলে অভিযোগ। তাঁকে হুমকি দেওয়া হয় বলেও জানা গিয়েছে।
- ময়মনসিংহে এক যুবককে গাছে বেঁধে পিটিয়ে খুনের অভিযোগ উঠল উত্তেজিত জনতার বিরুদ্ধে। জানা গিয়েছে, মৃতের নাম দীপুচন্দ্র দাস। খুনের পরে তাঁর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

Be the first to comment