এসআইআরের নামে খসড়া ভোটার তালিকা একের পর এক অসঙ্গতি, ক্ষুব্ধ আমজনতা

Spread the love

রোজদিন ডেস্ক : খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই একের পর এক অসঙ্গতির ঘটনা সামনে আসছে যা দেখে বিরক্ত সাধারণ মানুষ। কোথাও জীবিত মানুষকে মৃত বানিয়ে দেওয়া হচ্ছে তো কোথাও আবার বেরিয়ে আসছে ভুরি ভুরি ভূতুড়ে ভোটার। ডানকুনির এক তৃণমূল কাউন্সিলরকে মৃত দেখানোর পর ফের এক জীবিতকে মৃত ভোটার বলে দেখানোর অভিযোগ উঠল উত্তরপাড়া বিধানসভার কোন্নগর পুরসভার ১৬ নং ওয়ার্ডে। ২৬২ নং বুথের বাসিন্দা শ্যামল খাটুয়া জানতে পারেন তার নাম মৃত ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছে। ফলে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন শ্যামলবাবু। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে যাব। কাজ না হলে এর বিরুদ্ধে যতদূর যাওয়ার ততদূর যাব। প্রয়োজনে মামলা হবে। আবার বাগদা বিধানসভার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের খড়ের মাঠ গ্রামের ২৪ নং পার্টে বিজেপির পঞ্চায়েত সদস্যের বুথে মিলল ১৬৫ জন ভুতুড়ে ভোটার। এই বিষয়ে বাগদার বিডিও অখিল মণ্ডল বলেন, সিন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের ২৪ নং পার্টের ১৬৫ জন কোনও ভোটারের খোঁজ মেলেনি।বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিউটন বালা জানিয়েছেন, ওখানে পঞ্চায়েত সদস্য বিজেপির, এই ভুতুড়ে ভোটারের দায় বিজেপির পঞ্চায়েত সদস্যকেই নিতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*