বাংলাদেশের ছাত্র নেতা ওসমান হাদি প্রয়াত

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশের তরুণ ছাত্র নেতা ওসমান হাদি সিঙ্গাপুরের হাসপাতালে প্রয়াত হলেন। গত শুক্রবার প্রকাশ্য রাজপথে তাঁকে গুলি করে উধাও হয় দুষ্কৃতিরা। জুলাই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। আগামী বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও ছিল। তাঁর ওপর প্রাণঘাতী হামলা নিয়ে দেশব্যাপী তোলপাড় ওঠে। বিভিন্ন সংগঠন এর তীব্র প্রতিবাদ জানান।
আজ তাঁর প্রয়াণের পর দেশের অন্তর্বতী সরকারের প্রধান মহম্মদ ইউনুস দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হবে। শুক্রবার তাঁর মরদেহ দেশে ফেরার কথা।
ইনক্লাব মঞ্চের নেতা ওসমান হাদির প্রয়াণের খবর ছড়িয়ে পড়তে ওই দেশে ব্যাপক গোলমাল শুরু হয়েছে। সঙ্গে ভারত বিরোধী প্রচারও চলছে। ওই দেশের নামী সংবাদপত্র কার্যালয়ে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয়। সামরিক বাহিনী আগুন নেভানোর কাজ করে। পড়শি দেশে ফের হিংসার আগুন জ্বলে ওঠায় উদ্বিগ্ন ভারত। বাংলাদেশ সীমান্তে নজরদারি কঠোর করা হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কেন্দ্র কংগ্রেস সাংসদ শশি থারুরের নেতৃত্বে একটি কমিটি করেছে। প্রাক্তন বিশিষ্ট কুটনীতিবিদ শশি থারুরের নেতৃত্বাধীন কমিটি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ, উৎকন্ঠা প্রকাশ করেছে। কমিটির মতে, এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে ভারতের নীতি পুর্নমুল্যায়ন করা প্রয়োজন।
উল্লেখ্য, ওই দেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকায় ক্ষুব্ধ ওই দেশের বর্তমান সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*