দশে দশ

Spread the love
  1.  ভয় পাওয়ার কোনও কারণ নেই — রাজ্যের জেলাশাসকদের সোমবার এমনই অভয়বাণী দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘সার’ প্রক্রিয়া শুরু হওয়ার পরে রাজ্যের অফিসারদের উপরে নির্বাচন কমিশন চাপ বাড়াচ্ছে বলে এর আগেও অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী।
  2. মঙ্গলবার সাতসকালে বোমাতঙ্ক বিমানে। কুয়েত থেকে হায়দরাবাদগামী ইন্ডিগোর একটি বিমানে (6E-1234) মানববোমা রাখার হুমকি। মঙ্গলবার সকালে ই-মেলে হুমকি পাওয়ার পরেই বিমানের মুখ ঘোরানো হয় মুম্বইয়ের দিকে।
  3. শ্রীলঙ্কাকে সাহায্য অব্যাহত রাখার আশ্বাস দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  4. সঙ্কটে খালেদা জিয়ার স্বাস্থ্য। তাঁর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়েছে। বেশ কিছুদিন ধরেই কঠিন অসুখে ভুগছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।  রবিবার ভোরই তাঁকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় বলে জানাচ্ছে বাংলাদেশের সংবাদমাধ্যম। চিকিৎসকরা খালেদা জিয়াকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা করছেন বলে জানা গিয়েছে।
  5. কমিশন প্রদত্ত তথ্য অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত ২১ লক্ষ ৪৫ হাজার মৃত ভোটার চিহ্নিত হয়েছে। খোঁজ পাওয়া যায়নি পাঁচ লক্ষ ৫৩ হাজার ভোটারের। স্থানান্তরিত হয়েছেন ১৫ লক্ষ ১৩ হাজার ভোটার। ভুয়ো ভোটার পাওয়া গিয়েছে মোট ৯৮ হাজার ৬০০।
  6. মাঝরাতের পর ভোরেও ফের ভূমিকম্প বঙ্গোপসাগরে। বাংলাদেশের কক্সবাজারের কাছেই ছিল কম্পনের কেন্দ্রস্থল। ভারতীয় সময় সকাল ৭.২৬-এ অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.২।
  7. নাবালিকার সঙ্গে অশালীন ব্যবহার করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নরেন্দ্রপুর থানার পুলিশ।
  8. সোমবার গভীর রাতে ফুলওয়ারিয়া বাইপাসে দুর্ঘটনা। মালবোঝাই ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি ধাক্কায় দু’টি গাড়িতেই আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ হয়ে ঝলসে মারা গিয়েছেন তিন যাত্রী। জখম হয়েছেন ২৫ জন। তাঁদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।
  9. ভোট-পরবর্তী হিংসায় ২০২১-এ নন্দীগ্রামে তাঁর স্বামী, বিজেপি কর্মী খুনের মামলা হলদিয়া থেকে ধানবাদ আদালতে স্থানান্তর এবং তার কারণে হলদিয়া আদালতের বিচারপ্রক্রিয়ার উপরে স্থগিতাদেশের জন্য আর্জি জানিয়েছিলেন নিহতের স্ত্রী। তার ভিত্তিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছে সিবিআই।
  10. মালদহ জেলায় এইচআইভি পজিটিভ বা এইডস-এ আক্রান্তের সংখ্যা ৩১০০। এর মধ্যে ৩০০ জন নাবালক, নাবালিকা রয়েছে, যাদের বয়স ১৫ বছরেরও কম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*