- রাজ্যের মোট বুথসংখ্যা ৮০,৬৮১টি বুথ রয়েছে। এর মধ্যে ২২০৮টি বুথ থেকে একটিও ‘Uncollectible Form’ পাওয়া যায়নি। যা দেখে অবাক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সংশ্লিষ্ট বুথগুলির DEO এবং ERO- দের থেকে রিপোর্ট চেয়ে পাঠাল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।
- মোট ২২০৮টি বুথের মধ্যে একটিও ‘Uncollectible Form’ না পাওয়ার তালিকায় সবথেকে বেশি সংখ্যক বুথ দক্ষিণ ২৪ পরগনায়। ৭৬০টি বুথ থেকে ‘Uncollectible Form’ পাওয়া যায়নি। এর পরে রয়েছে পুরুলিয়া (২২৮টি বুথ), মুর্শিদাবাদ (২২৬টি বুথ), মালদা (২১৬টি বুথ), নদিয়া (১৩০টি বুথ) রয়েছে।
- রাজ্যের মোট ৫৪২টি বুথ থেকে মাত্র ১টি করে ‘Uncollectible Form’ সংগ্রহ হয়েছে। ২টি করে ‘Uncollectible Form’ সংগ্রহ হয়েছে ৪২০টি বুথ থেকে। ৩টি করে ‘Uncollectible Form’ পাওয়া গিয়েছে ৩৭২টি বুথ থেকে।
- আরজি করের আর্থিক দুর্নীতির মামলার বিচার প্রক্রিয়া চলার মাঝে আখতার আলির বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, টেন্ডার-সহ একাধিক দুর্নীতিতে যুক্ত আখতার। শশীকান্ত ছন্দক নামে আরও অভিযুক্তের নাম রয়েছে সিবিআই-র সাপ্লিমেন্টারি চার্জশিটে।
- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত করা হলো ঊষা জানকিরামনকে।
- নদিয়ার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে উদ্ধার হল তিন লক্ষ টাকার জাল নোট। মোট ৬১৬টি জাল ৫০০ টাকার নোট, যার পরিমাণ ৩,০৮,০০০ টাকা উদ্ধার করে বলে বিএসএফ।
- কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে বোমা হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য। সোমবার সকালে একটি ইমেলে দাবি করা হয়, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং তিরুবনন্তপুরমের পলায়ম এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি। ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড। তবে তল্লাশিতে কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি।
- রোহিঙ্গা আর বাংলাদেশিরা ভারতে ঢুকলে অমিত শাহের ইস্তফা দেওয়া উচিত বলে মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলার মূল রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। সোমবার সেই মামলা খারিজ করে দিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।
- সোমবার সকালে জম্মু-কাশ্মীরের পুলওয়ামা, সোপিয়ান এবং কুলগাম জেলার অন্তর্গত আটটি এলাকায় অভিযান চালিয়েছেন তদন্তকারীরা।

Be the first to comment