দশে দশ

Spread the love
  1. ইদের শুভেচ্ছাবার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে লিখলেন, ‘ইদুল-আজহার আন্তরিক শুভেচ্ছা! এই উৎসব আমাদের সমাজে ভ্রাতৃত্ববোধ ও সুখের চেতনাকে আরও গভীর করুক। সকলের সাফল্য এবং সুস্বাস্থ্য প্রার্থনা করি।’
  2. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র বার্তা, বেআইনি নির্মাণের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি কঠোরভাবে প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে, আন্তর্জাতিক সীমান্তের ১৫ কিলোমিটারের মধ্যে থাকা সব অবৈধ নির্মাণকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া প্রতিটি সীমান্ত জেলার জন্য একটি ৩৬০ ডিগ্রি নিরাপত্তা কাঠামো তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  3. আজ মায়াপুরের ইস্কন মন্দিরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল এগারোটায় সেখানে যাবেন তিনি। পুজো করবেন গোশালায়। এরপর মুখ্যমন্ত্রী মায়াপুর থেকে ফিরে ডুমুরজলা থেকে কোলাঘাট যাবেন। সেখান থেকে কাঁথি।
  4. মঙ্গলবার বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের গ্রেফতার হওয়ার পর প্রথমে ৮০ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। তারপরও গোটা রাত ধরে চলে তল্লাশি। বাদুড়িয়া থানার পুলিশ সূত্রে জানা গেল মোট ২ কোটি ২৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।
  5. অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবারের সদস্যদের নামে শহরের বিভিন্ন প্রান্তে যে সব নির্মাণ রয়েছে, তার ‘এলিভেশন কপি’ চেয়ে পাঠাল কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। পুরসভা সূত্রের দাবি, অভিষেক, তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি বেসরকারি সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ নামে বেসরকারি সংস্থার আওতাধীন সম্পত্তিরও ‘এলিভেশন কপি’ জমা দিতে হবে।
  6. তোলাবাজির প্রতিবাদ করায় শেঠ লাল যাদব নামে বছর ৭২ এর এক বিজেপি কর্মীর চোখে বস্তা ফুটো করার হুক ঢুকিয়ে উপড়ে ফেলার চেষ্টা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসা না হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে নেপালের একটি আই হসপিটালে।
  7. সতীর্থ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অপমানজনক আচরণের অভিযোগ তুলে লোকসভার স্পিকারকে চিঠি লিখলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার।
  8. রেড রোডের বদলে এবার ইদের নামাজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।
  9. কোচবিহারের দিনহাটার ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহেশ্বর গ্রামের ছাত্র মিরাজ রহমান পশ্চিমবঙ্গ মাদ্রাসা এডুকেশন বোর্ডের মাধ্যমিক পরীক্ষার প্রথম স্থানে উঠে এলো। গত ৮ মে ফল প্রকাশিত হলে সম্ভাব্য মেধা তালিকায় তৃতীয় স্থান পেয়েছিল এই পরীক্ষার্থী। মেধাবী ছাত্র রিভিউ–এর আবেদন করে। মিরাজের দাবি, রিভিউ–এ নম্বর বেড়ে যাওয়ায় সে তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে।
  10. দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টি হতে পারে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*