দশে দশ

Spread the love
  1. প্রধানমন্ত্রীর দফতরের বিবৃতি অনুযায়ী, “প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রধানমন্ত্রী মোদী পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ভবিষ্যতেও দুই নেতা নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে একমত হয়েছেন।”
  2. একসঙ্গে ২৫টি শিল্পসংস্থাকে আগামী ১৯ তারিখ জমি হস্তান্তর করবে রাজ্য সরকার। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, রাজ্যে পালাবদলের পরে বহু সংস্থা বিনিয়োগ করতে চাইছে। আগামী দিনে বাংলায় শিল্পের জোয়ার আসবে।
  3. নবান্ন থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। জানান, ৯ থেকে ১৭ অগস্ট এই কর্মসূচি পালন করা হবে।
  4. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই সরকার নতুন কোনও আইন আনছে না। আগে যা আইন আচ্ছে, তাই বলবৎ করছে। একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, মসজিদের কথা কেন বারবার বলা হচ্ছে? মন্দির থেকেও তো মাইক খোলা হচ্ছে।
  5. ২০২০ সালে নির্দেশই মেনেই কাজ করছে পুলিশ। মোট ৪ হাজার ২০৩ মসজিদ থেকে মাইক সরানো হয়েছে। আর মন্দির থেকে ১,০৯৬ মাইক সরানো হয়েছে।
  6. দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফে শুরু হয়েছে ঐতিহাসিক গাজিবাবার উরুস মেলা। প্রায় এক মাসব্যাপী চলা এই মেলাকে ঘিরে সোমবার ভোর থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে।
  7. হাওড়ার লিলুয়া এলাকায় দিনের আলোয় চোলাই মদ পাচারের চেষ্টা ভেস্তে দিল লিলুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিলুয়া ঝিল রোড এলাকা থেকে মোট ১২টি প্যাকেটে প্রায় ১২০ লিটার চোলাই মদ নিয়ে লিলুয়ার ভাগাড় এলাকায় সরবরাহ করতে যাচ্ছিলেন তিন মহিলা।
  8. আগামিকাল অর্থাৎ শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তাৎক্ষণিক পূর্বাভাস হিসেবে ইতিমধ্যেই প্রায় গোটা দক্ষিণবঙ্গে হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বেলা বাড়লে কোনও কোনও জেলায় কমলা সতর্কতা জারি হতে পারে। পরশু রবিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।
  9. সিরিয়ার দামাস্কের দক্ষিণ-পূর্বে জারমানা শহরে ব্যস্ততম সময়ে মিনিবাসে বিস্ফোরণ। স্থানীয় সময়ে বৃহস্পতিবার হওয়া এই বিস্ফোরণে কমপক্ষে ২ জনের মৃত্যুর খবর মিলেছে। ১৩ জন আহত।
  10.  থাইল্যান্ডের ব্যাঙ্ককের কাছাকাছি অবস্থিত একটি স্কুলে চলল গুলি। সংবাদ সংস্থা সূত্রে খবর, বাচ্চাদের স্কুলে এলোপাথাড়ি গুলি চলার খবর মিলেছে। শুক্রবার সাতসকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক সূত্রে খবর, ঘটনায় কমপক্ষে আহত ১৫।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*