বিদেশ যেতে মরিয়া, হাইকোর্ট আবেদন খারিজ করতেই ফের সুপ্রিম কোর্টে আর্জি অভিষেকের

Spread the love

প্রতিবেদন: রাজ্যের একাধিক কোর্টে তাঁর বিরুদ্ধে চলছে একাধিক ফৌজদারি মামলা। এই অবস্থায় বারবার তাঁর বিদেশ যাওয়ার অনুমতি খারিজ করেছে আদালত। কিন্তু চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে মরিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘণ্টা আগে তাঁর আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ওই মামলায় তাঁকে চিকিৎসার জন্য এসএসকেএমে যাওয়ার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। কিন্তু এজলাসেই অভিষেকের আইনজীবী জানিয়ে দেন তাঁর মক্কেল এসএসকেএমে যাবেন না। এবার এই আর্জি নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতের দিকে অভিষেকের তরফে শীর্ষ আদালতে আবেদন করা হয়েছে। আদালত তাঁর আবেদন গ্রহণ করেছে। আগামী সপ্তাহে শীর্ষ আদালতে তাঁর আবেদনের শুনানি হতে পারে বলেই খবর। এর আগে শীর্ষ আদালতে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন জানান অভিষেক। সোমবার তার শুনানিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলাটি কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠানোর নির্দেশ দেন। সেই সঙ্গে সাত দিনের মধ্যে অভিষেকের আর্জির নিষ্পত্তি করতে বলেছিল শীর্ষ আদালত। কিন্তু বুধবার কলকাতা হাইকোর্ট অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি৷ সেই সঙ্গে তিনি এসএসকেএমে যেতে রাজি না হওয়ায় মামলাই খারিজ করে দেন বিচারপতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*