- উত্তর গোয়ার আরপোরা গ্রামের একটি জনপ্রিয় নাইট ক্লাবে বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে রয়েছেন কয়েকজন বিদেশি পর্যটকও। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।
- এই ঘটনাকে ‘গভীর দুঃখজনক ও ট্র্যাজিক’ বলে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে গোয়ার আরপোরায় দুর্ঘটনায় নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মোদী।
- ব্রিগেডের গীতাপাঠ অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতা দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার। গীতাপাঠের জন্য রয়েছে তিনটি মঞ্চ।
- রবিবার ইন্ডিগো সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, এ দিন তাঁরা সারাদিনে ১৫০০টি ফ্লাইট পরিষেবা দিতে প্রস্তুত। সংস্থার ৯৫ শতাংশ নেটওয়ার্ক পুনরায় স্বাভাবিক করা গিয়েছে বলে দাবি ইন্ডিগোর।
- সোমবার লোকসভায় বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আলোচনা হবে। লোকসভার বিজ়নেস অ্যাডভাইজ়রি কমিটিতে (বিএসি) স্থির হওয়া সূচি অনুযায়ী, কমপক্ষে ১০ ঘন্টা ধরে চলবে এই আলোচনা৷
- লোকসভা ও রাজ্যসভায় তৃণমূলের দুই ডেপুটি লিডার শতাব্দী রায় ও সাগরিকা ঘোষের বক্তব্য, এসআইআর নিয়ে সংসদের দুই কক্ষেই মোদী সরকারকে আলোচনা করতে হবে। বিরোধীদের প্রশ্নের ভয়ে পালাতে চাইছে মোদী সরকার। একশো দিনের কাজ–সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলার প্রাপ্য টাকা কেন্দ্রের বকেয়া রাখা নিয়েও এ দিন সরব হয়েছে তৃণমূল।
- জমি-জটের কারণে উত্তরবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া বা ফেন্সিং দিতে সমস্যায় পড়েছে বিএসএফ। জমি পেতে ইতিমধ্যে রাজ্য সরকারকে ৫১ কোটি টাকা দেওয়া হয়েছে।
- তৃণমূলের বুথ সভাপতি খুনের ঘটনায় বীরভূমের নানুরে আবার গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠল। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চার জনকে।
- কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করার বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। গার্ডেনরিচ উড়ালপুল, সিজিআর রোড, খিদিরপুর রোড, ক্যাসুয়ারিনা এভিনিউ, কুইন্সওয়ে যান চলাচল বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
- দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর থানা এলাকায় দু’টি আলাদা পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিন জনের। প্রথম দুর্ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে উচ্ছেপোতা এলাকায়। মৃতদের নাম প্রভাস অধিকারী, রাকেশ সর্দার এবং সঞ্জীব সর্দার।

Be the first to comment