অন্যের ওএমআর দেখতে গেলে লাগবে ফি? ভাবনা এসএসসির

Spread the love

রোজদিন ডেস্ক : নবম, দশমে অন্য পরীক্ষার্থীর ওএমআর শিট দেখতে গেলে এবার লাগবে ফি। খরচে রাশ টানতে স্কুল শিক্ষা দফতর এমনই বিশেষ পরামর্শ দিয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। সেখানে বলা হয়েছে, নিজের ছাড়া অন্য কারও ওএমআর শিট দেখার জন্য যেন পরীক্ষার্থীদের মূল্য ধার্য করা হয়। ফলে অন্য কোন‌ও প্রার্থীর ওএমআর-এর প্রতিলিপি দেখতে চাইলে, চারগুণ ফি দিতে হবে। যদিও এসএসসি শেষ পর্যন্ত এই পরামর্শ মানবে কিনা সেটা সম্পূর্ণ কমিশনের সিদ্ধান্ত। এই নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে আগামীকাল সোমবার নবম, দশম শ্রেণির শিক্ষক নিয়োগের নথি যাচাই ও ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করবে কমিশন। এবার নবম, দশমের পরীক্ষায় বসেছিলেন মোট ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। এ ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে সকলের ওএমআর শিট আপলোড করতে চলেছে এসএসসি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*