আমাদের পাড়া আমাদের সমাধান-এর জন্য নতুন পোর্টাল ব্যবহারের অনুমতি দিল প্রশাসন

Spread the love

রোজদিন ডেস্ক : আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ দ্রুত সঙ্গে করতে নতুন টেন্ডার পদ্ধতি তৈরি করল রাজ্য সরকার। এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান এবং পথশ্রী প্রকল্পের সুষ্ঠ বাস্তবায়ন নিশ্চিত করতে tender.wb.gov.in ‌এই নতুন প্ল্যাটফর্ম ব্যবহার করার অনুমতি দেওয়া হল। প্রয়োজনে পুরনো পোর্টাল ব্যবহার করা যেতে পারে। ‌তবে নতুন ই–টেন্ডার পোর্টালটি শুধুমাত্রে ওই দুটি প্রকল্পের জন্যই তৈরি করা হয়েছে। গ্রামীন এলাকার জন্য জেলাশাসকের অফিস, বিডিও অফিস, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত এই নতুন ই–টেন্ডার পোর্টাল ব্যবহার করবে। কলকাতা ও সংলগ্ন এলাকার জন্য কেএমডিএ, কলকাতা পুরসভা এবং রাজ্যের অন্যান্য শহরাঞ্চলগুলিতে সংশ্লিষ্ট পুরসভাও এই নতুন ই–টেন্ডার পোর্টাল ব্যবহার করবে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সঙ্গে অন্য কোনও সংস্থা যুক্ত থাকলে তারাও এই নতুন পোর্টাল ব্যবহার করে কাজ করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*