এসআইআর: বাংলার কাজে খুশি নির্বাচন কমিশনের শীর্ষকর্তারা

Spread the love

রোজদিন ডেস্ক : চূড়ান্ত ভোটার তালিকায় যেন কোনও মৃত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট ভোটার না থাকে তা নিশ্চিত করতে একাধিক প্রযুক্তি ব্যবহার করছে নির্বাচন কমিশন। আধার তথ্যভান্ডার, পুরসভার জন্ম-মৃত্যুর তথ্য, জনসংখ্যাগত দিক থেকে সমজাতীয় তথ্য বা ডেমোগ্রাফিক্যালি সিমিলার এন্ট্রি ও ছবির মিল বা ফটো সিমিলারিটি চেনার সফটওয়্যারের সাহায্য নিয়ে ভোটারদের তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, কমিশনের নির্দেশ মেনে বর্তমানে এনুমারেশন সংক্রান্ত তথ্য পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। তাই বহুমুখী তথ্যভান্ডার মিলিয়ে দেখা হচ্ছে। কমিশনের নির্দেশ অনুযায়ী পুরো কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে। রাজ্যে মোট ৭ কোটি ৬৬ লক্ষ ভোটারকে এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছিল, তার মধ্যে ৯৯.৪১ শতাংশ ফর্মের ডিজিটাইজেশন শেষ হয়েছে এখনও যে ৪.৫ লক্ষ ফর্মের বাকি রয়েছে, তা সংগ্রহ ও প্রক্রিয়াকরণের কাজ শেষ করতে জেলা নির্বাচনী আধিকারিকরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। কমিশনের নির্দেশ অনুযায়ী ১১ ডিসেম্বরের মধ্যেই এই কাজ শেষ করে ফেলা হবে। জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের অগ্রগতিতে সন্তুষ্ট বলেও জানান সিইও দফতরের কর্তারা। শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ১২টি রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে পশ্চিমবঙ্গের অগ্রগতি বিশেষ ভাবে প্রশংসা পেয়েছে বলে জানা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*